রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬৩

রাজধানীতে মাদক বিরোধী এক অভিযনে মাদকদ্রব্যসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। এরা সকলেই মাদক সেবন ও ব্যবসায়ে জড়িত।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকলের কাছ থেকে ৪ হাজার ৩’শ ৮২ পিস ইয়াবা, ৪২ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ৫২৫ বোতল ফেন্সিডিল ও ৫১ কেজি ৮৫০ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর