আওয়ামী লীগের সভপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের সুফল পাচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বলেন, ‘আমার দৃঢ় প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নের ছোঁয়ায় ২০২১ সালের মধ্যেই দেশ দারিদ্রমুক্ত হবে।
এসময় তিনি বলেন, বিধবাভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধি ভাতাসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বেশ কিছু সামজিক নিরাপত্তা সহায়তা সুবিধাভোগীদের হাতে সরাসরি পৌঁছানোর ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর এরকম অনেক আর্থ সামাজিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। তবে, টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারণেই সমাজের সর্বস্তরে উন্নয়নের সুফল ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে।
বার্তাবাজার/ই.এইচ.এম