কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী শিবিররে ভয়াবহ অগ্নিকান্ডে ৪৩৫টি ঘর পুড়ে গেছে। অহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের শিবিরের অভ্যান্তরে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিস ও শিবিরে অবস্থানরত লোকজনের সহায়তার সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী শিবিরের (ই-ব্লক) এর বাসিন্দা বুইগ্গানীর ঘর থেকে আকস্মিক অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মূহুর্থের মধ্যে আগুন ব্লকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ইউনিটসহ রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় শিবিরের ৪৩২টি রুম, ১টি ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টার এবং পাশ্ববর্তী ২টি স্থানীয় বসতিসহ মোট ৪৩৫টি ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।
ক্যাম্প ইনচার্জ হান্নান ‘বার্তা বাজার’কে বলেন- প্রাথমিক ভাবে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারন করা হচ্ছে।
সকাল ১০ টায় কক্সবাজার শরণার্থী ত্রাণ ও পূর্ণবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং দ্রুত সহায়তা দেয়ার আশ্বাস দেন।
বার্তাবাজার/পি