সিরাজুল আলমকে ঢামেকে স্থানান্তর, চিকিৎসায় মেডিক্যাল বোর্ড

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডাকসুর সাবেক জিএস, জাসদ নেতা মুশতাক হোসেন জানান, বুধবার রাতে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।

ঢামেক হাসপাতালের নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হানিফ টাবলু জানান, উনি (সিরাজুল ইসলাম খান) হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় এইচডিইউতে চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। গত তিনদিন যাবত ওনার ঘুম আসছিল না। তবে উনি এখন ভালো আছেন। গত রাতে হাসপাতাল আসার পর উনি ঘুমিয়েছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সিরাজুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। বোর্ডের নির্দেশনায় ওনার চিকিৎসা চলবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর