সীমান্তের দেশকে দমাতে সর্বোচ্চ প্রতিরক্ষা চুক্তি ভারতের

ধীরে ধীরে ভারত তাদের সামরিক বরাদ্দ বাড়াচ্ছে। ইতোমধ্যে ভারত সামরিক খরচে বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলছে। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধবিমান পেতে চলেছে ভারতীয় বিমানবাহিনী।

বুধবার (১৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি নতুন যুদ্ধবিমান কিনতে সর্বোচ্চ প্রতিরক্ষা চুক্তি প্রস্তাবে সম্মতি জানিয়েছে । সীমান্তে আগ্রাসী চীন ও পাকিস্তানকে নজরে রাখতে বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমান অত্যন্ত কার্যকরী হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি।

মোট ৪৮ হাজার কোটি রুপি চুক্তিতে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের বা হ্যাল কাছ থেকে তেজস যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। দেশীয় বাজারে এটাই সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির জন্য প্রথমিকভবে ৫৬ হাজার ৫০০ কোটি রুপি দাবি করেছিল হ্যাল। প্রায় এক বছর ধরে বিমান বাহিনীর সঙ্গে হ্যাল কর্তৃপক্ষের দরকষাকষির পর রফা হয় ৪৮ হাজার কোটিতে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর