ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৮০ জন বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৩ জানুয়ারি) ইথিওপিয়ান মানবাধিকার কমিশন এ তথ্য জানিয়েছে। মানবাধিকার থেকে জানা যায়, ‘২ থেকে ৪৫ বছর বয়সী ৮০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোর ৫টা থেকে বেনিশানগুল-গুমুজ এলাকায় প্রায় ২ ঘণ্টা ধরে হামলা চালায় সন্ত্রাসীরা। এলাকাটি সুদান ও দক্ষিণ সুদানের সীমান্ত ঘেঁষা। খবর-আল জাজিরা
হামলায় থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছে, ৮২ জনের লাশ উদ্ধার হতে দেখেছেন তিনি। আহত হয়েছেন ২২ জন। হত্যাযজ্ঞ চালাতে বেশিরভাগ ক্ষেত্রে ছুড়ি ব্যবহার করা হয়েছে। ধনুক ও আগ্নেয়াস্ত্রও ছিল তাদের সঙ্গে।
এদিকে এখনও এই হত্যাযজ্ঞের দায় কেউই স্বীকার করে নেইনি।
বার্তাবাজার/ই.এইচ.এম