ট্রাম্পকে অভিশংসিত করতে ভোট দিলো ১০ রিপাবলিকান

আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন প্রেসিডেন্টকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করা হলো। অভিশংসিত করা প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা শেষ হচ্ছে আগামী ২০ জানুয়ারি। কিন্তু কংগ্রেস অধিবেশনে হামলার উসকানি দাতা হওয়ায় তাকে অভিশংসনের শিকার হতে হচ্ছে। স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে তাকে অভিশংসনের পক্ষে ভোট দেন ডেমোক্রেটরা। তবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ১০ জন প্রতিনিধিও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। তারা হলেন-

ইলিনয়ের অ্যাডাম কিনজিংগার
নিউ ই্য়র্কের জন কাটকো
ওয়াইওমিংয়ের লিজ চেনি
মিশিগানের ফ্রেড আপটোন
ওয়াশিংটনের ড্যান নিউহাউজ
ওয়াশিংটনের জেইমি হেরেরা
মিশিগানের পিটার মিইজার
সাউথ ক্যারোলিনার টম রাইস
ক্যালিফোর্নিয়ার ডেভিড ভ্যালেদাও
ওহিওর অ্যান্থনি গঞ্জালেজ

প্রসঙ্গত, এখন ট্রাম্পকে অভিশংসনের বিলটি যাবে সিনেটে। সেখানে পাশ হলেই গদি ছাড়তে বাধ্য হবেন ট্রাম্প।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর