ক্ষমতা থেকে বিদায় নিতে আর মাত্র এক সপ্তাহ বাকী। এরই মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
ইরানের দুইটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের দাবি, এই প্রতিষ্ঠান দুইটি ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় যে দুটি ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার একটি হচ্ছে- ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা। অপরটি আস্তান কুদস রাজাভি। এই সংস্থাটি ইমাম রেজা (আ.)’র মাযার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। ইমাম রেজা শিয়া মুসলমানদের অষ্টম ইমাম।
নতুন করে নিষেধাজ্ঞার আওতভুক্ত হবে ফাউন্ডেশনের নেতা ও তাদের সগযোগীরা। সেই সাথে তাদের সম্পদ জব্দ করবে এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবে তাদেরও নিষেধাজ্ঞায় পড়তে হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম