পাংশায় হাতুড়ি দিয়ে পিটিয়ে কলেজ ছাত্রকে হত্যা

রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে কলেজ ছাত্রকে হত্যা করেছে। বুধবার (১৩ জানুয়ারি) পাংশার কাচারী পাড়া গ্রামের বড় মসজিদের সামনে মোঃ সাজেদুর রহমান সিফাত প্রামানিককে পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে একদল যুবক।

নিহত সিফাত পাংশা উপজেলার কাচারী পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার শহীদ মন্ডলের পুত্র স্বপন মণ্ডলের সাথে অভিযুক্তদের পূর্ব শত্রুতা ছিল। চরঝিকড়ী থেকে ব্যাডমিন্টন খেলা শেষ করে ফেরার সময় স্বপন মন্ডল ও নিহত সিফাত মোটর সাইকেল যোগে ফিরে আসছিল। এমন সময় স্বপনকে মারার উদ্দেশ্যে মোটরসাইকেলের গতিরোধ করলে স্বপন দ্রুত পালিয়ে যায়।

এ সময় সিফাত কে একা পেয়ে বেধরক ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এতে সিফাত ডান চোখের মারাত্মক আঘাত পায়। হামলার পর সিফাত মারা গেছে ধারণা করে উল্লেখিত সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে ফরিদপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তির জন্য ছাড়পত্র প্রদান করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে গেলে পথেই সিফাত এর মৃত্যু হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর