মানিকগঞ্জের হরিরামপুর বেদে ও শান্দার সম্প্রদায়ের ১৩০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বেদে ও শান্দার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল তুলে দেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, এ কম্বলগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য চিন্তা করেন। আপনাদের প্রতি ভালোবাসা থেকেই তিনি এ কম্বলগুলো পাঠিয়েছেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, গালা ইউপি চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মামুন চৌধুরী প্রমুখ।
বার্তাবাজার/এ.আর