বোয়ালমারী পৌর নির্বাচন: নৌকার প্রচারণায় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনের তারিখ ১৬ জানুয়ারি যতই এগিয়ে আসছে প্রচার-প্রচারণা ততই জমে উঠেছে। প্রচারের জোয়ারে বোয়ালমারী শহর এখন পোস্টার আর মাইকের নগরী। পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে একের পর এক মাঠে আসছেন কেন্দ্রীয় নেতারা।

এবার ভোটের মাঠে প্রচারে নেমেছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না।

বুধবার (১৩জানুয়ারি) বিকালে তিনি পৌরসভার সদর বাজারের প্রধান প্রধান স্থানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা লিপন এর পক্ষে ভোট প্রার্থনা করে প্রচার-প্রচারণা চালান।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর খাঁন মিজানুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর