ফরিদপুরে কেন্দ্রীয় কৃষকলীগ নেতার আগমনে শোভাযাত্রা

ফুলেল শুভেচ্ছা ও স্থানীয় নেতাকর্মীদের ভালাবাসায় সিক্ত হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না। কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হওয়ার পর এই প্রথম বারের মত তার নিজ জন্মভূমি আলফাডাঙ্গাতে আসেন।

বুধবার (১৩জানুয়ারি) বিকালে সড়কপথে ঢাকা থেকে নিজ এলাকাতে আসলে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নাকে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এক শোভাযাত্রার মাধ্যমে বোয়ালমারী থেকে আলফাডাঙ্গাতে নিয়ে আসে নেতাকর্মীরা। পরে কয়েকশো নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় কেন্দ্রীয় এ কৃষকলীগ নেতা বলেন, যে দ্বা‌য়িত্ব তি‌নি পে‌য়ে‌ছেন, তা মহান দ্বা‌য়িত্ব। এ জন্য তি‌নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্র‌তি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। তা‌দের দিক নির্দেশনায় সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে নিয়ে কাজ করবেন বলে জানান। তার ওপর অর্পিত দায়িত্ব যেন সুন্দর ও সফলভাবে পালন করতে পারেন; সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এরআগে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না জেলার রাজবাড়ী মোড়ে পৌঁছালে সেখানে ফরিদপুর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক শিউলী আক্তার ও সদস্য মুশফিকুর রহমান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর