দিল্লিতে মুরগির ডিম ও মাংস নিষিদ্ধ

দিল্লিতে মুরগির মাংস ও ডিম নিষিদ্ধ করেছেন নগরীর দুই মিউনিসিপাল করপোরেশন। গত সপ্তাহে সেখানের একটি হাসপাতালে বার্ড ফ্লু আক্রান্ত রোগী পাওয়ার পর বুধবার (১৩ জানুয়ারি) তারা এই সিদ্ধান্ত নেয়।

করপোরেশন থেকে প্রকাশিত এক আদেশে রেস্তোরায় ডিম ও ডিম দিয়ে তৈরী যেকোনো খাবারসহ পোল্ট্রি মুরগির মাংস বিক্রিতে বিশেষভাবে সতর্ক করা হয়।

আদেশে বলা হয়, এখন থেকে সব ধরণের মুরগির মাংস বিক্রি, প্রক্রিয়াকরণ ও প্যাকেটজাত করণ এখন থেকে বন্ধ থাকবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এই আদেশ। যদি কেউ এটি না মানে তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

দিল্লির উত্তর ও দক্ষিণ নগর কর্তৃপক্ষ বার্ড ফ্লু সচেতনতায় বিশেষ নির্দেশনা দিয়ে জানায়, কেউ যেন আতঙ্কগ্রস্থ না হয়। আধা রান্না বা অর্ধ সিদ্ধ কোনো ডিম ও মুরগির মাংস যেন কেউ না খায়।

উল্লেখ্য, গত সোমবার দিল্লির ভোপালে একটি ল্যাবরেটরিতে ৮টি নমুনা পাঠিয়ে পরীক্ষার পর সেখানে একজনের বার্ড ফ্লু শনাক্ত হয়। এরপর থেকেই আতঙ্কে ভুগছেন দেশটির মানুষজন। সূত্র- এনডিটিভি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর