কক্সবাজারের মক্ষিরানী খুরশিদা ফের ইয়াবাসহ আটক

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ১৩০ পিস ইয়াবাসহ মক্ষিরানী খুরশিদাকে (৪৮) আটক করেছে বিজিবি। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে রেজুখাল যৌথ চেকপোস্টে একটি যাত্রীবাহী অটো (সিএনজি) থেকে তাকে আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন রেজু খাল চেকপোস্টের নায়েক সাইফুল ইসলাম।

ধৃত খুরশিদা উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার ছিলেন।

নায়েক সাইফুল ইসলাম বার্তা বাজারকে জানান, দুপুরে কক্সবাজারগামী একটি অটো (সিএনজি) তল্লাশী চালিয়ে খুরশিদার ভ্যানিটি ব্যাগ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নগদ ৫ হাজার টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল সেট জব্দ কর হয়।

আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির চেকপোস্ট ইনচার্জ।

এদিকে জানা যায়, খুরশিদা একজন চিহ্নিত মাদক কারবারী। এর আগেও সে ইয়াবাসহ তিনবার আটক হয়েছিলো। এই কারবারে তার দুই ছেলেও মেয়ের জামাই জড়িত রয়েছে। সে বিভিন্ন সময় আওয়ামী লীগ নেত্রী কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে বেড়ায়। শহরের তারাবনিয়ার ছড়া এলাকায় বাস ভাড়া নিয়ে ইয়াবা কারবার চালিয়ে আসছে বলে দ্বীর্ঘ দিনের অভিযোগ রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর