ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখপাড়া এলাকা থেকে আলমসাধু যোগে একদল নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহের দিকে আসছিল। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়া গামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।
সেসময় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।
পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বার্তাবাজার/এ.আর