নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা আছে বলেই ভোটকেন্দ্রে যায়

দেশের মানুষের বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বলেই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বুধবার (১৩ জানুয়ারি) সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি নির্বাচনে বারবার অনিয়মের অভিযোগ আনে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় বিশ্বের যেকোনো দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ তোলে। কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না।

পৌর নির্বাচন বিষয়ে তিনি বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবে না। নির্বাচনের পরিবেশে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর