ঠাকুরগাঁওয়ে চোর সন্দেহে দু’জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাইসাইকেল চোর সন্দেহে দুই যুবককে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ এক ইউপি সদস্যের বিরুদ্ধে বুধবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার রুহিয়া থানাধীন ঘুরনগাছ চারপুকুর ঈদগা মাঠে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার দুই ব্যক্তি হলেন- পাড়িয়া শিংহাড়ী গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম (২৭) ও হরিণমারী ভেলারহাট এলাকার কাবিল ইসলামের ছেলে নয়ন (২৬)।

স্থানীয়রা জানান, বাজারে ২জন যুবককে চোর সন্দেহে হাতেনাতে আটক করি। পরে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় ইউপি মেম্বার জয়নাল আবেদীন সালোয়ারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু ইউপি মেম্বার পরিষদে না নিয়ে তার ব্যক্তিগত হাস্কিং মিলের একট গোপন কক্ষে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালায়। দুই যুবকের মারের চিৎকারে এলাকাবাসী ভীড় জমাতে থাকে।

পরে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ইউপি সদস্যের কিছু বখাটে ছেলে তাদেরকে ভিতরে প্রবেশ ও ছবি তুলতে বাঁধা দেয়। আর সংবাদ প্রকাশ করলে তদের খবর আছে বলে হুমকি দেয়।

এসময় স্থানীয় সাংবাদিকরা রুহিয়া থানার ওসিকে মুঠোফোনে পুলিশ পাঠাতে বলেন। কিন্তু ২ ঘন্টা পার হলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতে পারেননি।

এ ব্যাপারে ইউপি সদস্য জয়নাল আবেদীন সালোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু নির্যাতনের কথা অস্বীকার করে বার্তা বাজারকে বলেন, তেমন কিছু না। ঘটনাস্থল থেকে আমি ঐ দুজনকে উদ্ধার করে পরিষদে নিয়ে এসেছি।পরে থানায় দিবো।

এ বিষয়ে রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন কুমার রায় বার্তা বাজারকে বলেন, আমাকে কেউ কিছু জানাইনি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর