জিএম কাদেরের করোনা শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। বুধবার (১৩ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব ও জাতীয় পার্টির কোষাধ্যক্ষ আবু তৈয়ব।

তিনি জানান, স্যারের (জি এম কাদের) কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই আছেন

উল্লেখ্য, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের জীবিতাবস্থায় তার ছোট ভাই জি এম কাদের দলের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর চেয়ারম্যান হন। এরশাদের শাসনামলে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর