অভিনব উপায়ে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামের আনোয়ারায় এমরান (২৭) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। সাড়ে ১৩শত ইয়াবার ৫০টি পুঁটলি পেটের ভেতর করে ওই মাদককারবারী পাচারের উদ্দেশে বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার বটতলী ইউনিয়নের হলদিয়াপাড়া এলাকা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাকড়াও করে আটক করে থানায় নিয়ে গেলে সে স্বীকার করে তার পেঠের ভেতরই রয়েছে সাড়ে ১৩শ পিস ইয়াবা। এরপর আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বের করা হয় এসব ইয়াবা। গ্রেপ্তারকৃত এরমান একই এলাকার আবদুস ছোবহানের পুত্র।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বার্তা বাজারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমরান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে আসার পর তার পেট থেকে সাড়ে ১৩শ পিচ ইয়াবা, যার আনুমানিক মূল্য ৪ লক্ষাধিক টাকা রয়েছে বলে সে জানায়।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এমরান স্বীকার করে সে দীর্ঘদিন ধরে পেটের ভেতর করে টেকনাফ-কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রামের বিভিন্নস্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর