ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় নিহত ৬, বাড়তে পারে মৃতের সংখ্যা

কঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। সেসময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সন্ধা ৬ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখপাড়া এলাকা থেকে আলমসাধু যোগে একদল নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহের দিকে আসছিল। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়া গামী একটি ট্রাক ওই স্থানে পৌছালে আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।
সেসময় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।

পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি প্রক্রিয়াধীন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর