সিংড়ায় শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি আনোয়ারুল ও সম্পাদক জাহাঙ্গীর

বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখা নাটোর এর ত্রিবার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার সকল প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সর্বোসম্মতিক্রমে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোঃ আনোয়ারুল ইসলাম আনু, অধ্যক্ষ, সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, সাতপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

নির্বাচিত সকলে শুভেচ্ছা জানিয়েছে সিংড়া মডেল প্রেসক্লাব এর সভাপতি এস,এম রাজু আহমেদ আগামীতে সিংড়া উপজেলার শিক্ষার মান আরো উন্নয়ন করা আহবান জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর