সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় সরকারের যুগ্মসচিবের মতবিনিময়

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আমিনুর রহমান।

বুধবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মোজাফফর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর