টাঙ্গাইলের ঘাটাইলে লাল মাটির টিলা কেটে বিক্রি করার দায়ে পাহাড় খেকো আবু বকর সিদ্দিককে (৪০) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানান, উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি এলাকায় পাহাড়ের লাল মাটির টিলা কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে উপজেলার জুগিয়াটেংগর গ্রামের মাটি ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
বার্তাবাজার/এসজে