লঙ্কান টেস্ট দলে ফিরলেন ম্যাথিউস

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিলেন না ম্যাথিউস। ম্যাথিউস ছাড়াও দলে জায়গা পেয়েছেন নুয়ান প্রদীপ, লক্ষণ সান্দাকান, রোশান সিলভা। দলে নতুন মুখ হিসেবে এসেছেন রমেশ মেন্ডিস।

ইনজুরির কারণে দলে নেই দলে ধনাঞ্জয়া ডি সিলভা। অন্যদিকে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন কাসুন রাজিথা, সন্তোষ গুনাতিলাকা এবং দিলশান মাধুশঙ্খ।

আগামীকাল ১৪ জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড। এরপর ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুইদল।

শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওশাডা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিনোদ ভানুকা, দিলরুয়ান পেরেরা, দুশমন্থ চামিরা, দাসুন শানাকা, আশিথা ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রোশন সিলভা, লক্ষণ সান্দাকান, রমেশ মেন্ডিস।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর