দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ তথ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৮৩৩ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১৬ জনের।

একই সময়ে আরও ৮৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৯১০ জনের।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৮৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর