বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে শহরের কলেজ পাড়ায় পুলিশি বাঁধার মুখেই অনুষ্ঠিত এই কর্মসূচীতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে।
এতে জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এ সময় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার তাদের অনিয়ম, দুর্নীতির কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের দুর্নীতি আজ প্রকাশ্যে খেলা করছে।
বক্তারা আরো বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতার পালা বদল হয়ে জনগনের ক্ষমতা আবারো জনগনের কাছেই ফিরে আসবে। কথায় কথায় মামলা দিয়ে জনগনের দাবানলকে দাবিয়ে রাখা যাবে না। ধৈর্যের বাঁধ ভাঙ্গলে দেশের জনগন তীব্র আন্দোলনের মাধ্যমে তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবে।
বার্তাবাজার/এসজে