গুলশানে ভিসা সেন্টারে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৭

রাজধানীর গুলশানের আরব আমিরাত ভিসা প্রসেসিং সেন্টারে এসি বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৭ জন। তারা ইউনাইটেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে গুলশান-২ এর ২৩ নম্বর রোডের এম্পোরি ফাইন্যান্সিয়াল সেন্টারে এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিস্ফোরণের তথ্যটি নিশ্চিত করেছেন।

গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, আরব আমিরাতের ভিসা সেন্টারের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মেরামতের কাজ করছিল এসি মেকানিকরা। দুপুর ১টা ১০ মিনিটে প্রচন্ড শব্দে এসি বিস্ফোরণ হলে ভবনের নিচতলার সামনের অংশ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই এসি মেকানিক আব্দুল আজিজ নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে এবং তাদের হাসপাতালে পাঠানো হয়।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর