সিরিয়ায় আবারো হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ার উত্তরাঞ্চলে আবোরো বিমান হামলা চালিয়ছে ইসরায়েল। বুধবার (১৩ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। তবে এ হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি।

সানা থেকে জানা যায়, এই হামলা দেইর আজ-জাওর এবং আল-বুকামাল শহরে চালানো হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, রাত ঠিক ১টা ১০ মিনিটে ইহুদিবাদী ইসরাইল আজ-জাওর এবং আল-বুকামাল শহরে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়।

এর আগে ইসরাইল যে সকল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে করেছে।

গত ৬ জানুয়ারি ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিয়ে সেসব ক্ষেপণাস্ত্র বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।

গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিতভাবে সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইসরাইল। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী মেনে নিতে পারছে না দায়েশের চূড়ান্ত পতন। ফলে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখতে এসব হামলা চালায় ইসরাইল। অবশ্য হামলা সম্পর্কে ইসরাইল একবারেই কোন মন্তব্য করছে না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর