রংপুরের বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৮

রংপুরের তারাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপার ভাইজার রেজাউল করিম (৪৫) নিহত হয়েছেন এবং আহত হয়েছে আটজন। বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘনিরামপুর কাজীফার্ম ছাউনি সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বার্তাবাজারকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মিথিলা পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছে ওভারটেক করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে বাসের সুপার ভাইজার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা রেজাউল করিম নিহত হন। পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর