বাংলাদেশ দলকে হুঙ্কার দিয়ে রাখলেন উইন্ডিজ কোচ

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশে এসে কোয়ারেন্টাইনে আছে তারা। যার ফলে এখনো অনুশীলনে নামা হয়নি তার।

করোনার কারণে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার। দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে হুঙ্কার দিয়েছেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়ের লক্ষ্যেই ক্যারিবিয়ান ছেড়েছি। অনেকেই বলছেন, আমাদের পুরো দল নেই। কিন্তু আমাদের যে দল আছে তারা জয়ের জন্য মুখিয়ে আছে।

তিনি আরও বলেন, সিরিজ খেলার আগে সব দলের প্রথম লক্ষ্য থাকে সিরিজ জয়ের। আমাদের লক্ষ্য হলো সিরিজ জেতা। তবে প্রতিটি দলই ঘরের মাঠে ভালো খেলে। সেদিক থেকে আমাদের জন্য কাজটা সহজ হবে না।

আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুইদল। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লড়বে দুইদল। সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর