বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর নিঃস্ব মনির পাচ্ছে সহায়তা

জনপ্রিয় জাতীয় অনলাইন পোর্টাল বার্তা বাজার এ সংবাদ প্রকাশের পর দীর্ঘদিন ধরে অসুস্থাজনিত কারণে প্রায় নিঃস্ব মনিরের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন।

গত শনিবার (৯ জানুয়ারি) “দীর্ঘদিনের অসুস্থতায় নিঃস্ব একটি পরিবার, মানবিক সাহায্যের আবেদন” শিরোনামে জনপ্রিয় অনলাইন বার্তা বাজার এ নিউজ প্রকাশের পর ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

সংবাদ দেখে দেশে ও বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে শুরু করেছে। বিভিন্ন সামাজিক সংগঠন মনিরের চিকিৎসা সহযোগিতায় অর্থ সংগ্রহ শুরু করেছে।

ইতিমধ্যে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র প্রবাসী সংসদ অসুস্থ মনিরের চিকিৎসা সহযোগিতায় পনের হাজার টাকা রোগীর পরিবারের হাতে তুলে দেন। তাছাড়াও চন্দনধূল নিবাসী মালয়েশিয়া প্রবাসী মিজান ঢালী দশ হাজার টাকা মনিরের স্ত্রীর হাতে তুলে দেন। এছাড়াও রোগীর স্ত্রীর বিকাশ নাম্বারে নাম জানা এবং নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন টাকা পাঠান।

অসুস্থ মনির হোসেনের স্ত্রী বলেন, অনেকে সহযোগিতা করছে। এই টাকা দিয়ে আমার স্বামীর চিকিৎসা ভাল ভাবে শুরু করতে পারছি। টাকার জন্য যে সব পরীক্ষা করাতে পারি নাই, এখন সেই পরীক্ষা গুলো করাব। আরো অনেকে সহযোগিতা করবে বলে বলছে। সকলের সহযোগিতায় চেষ্টা করছি আমার স্বামীকে সুস্থ করতে, বাকিটা আল্লাহ্ জানে।

তিনি সকলকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে নিঃস্ব মনির হোসেন এখন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ব্যয়বহুল চিকিৎসা নেয়ার মত সামর্থ্য না থাকায় তাঁর পরিবার সকলের সহযোগিতা কামনা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর