মোড়েলগঞ্জের বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

মোড়েলগঞ্জ উপজেলার একটি সুপারি বাগান থেকে বুধবার (১৩ জানুয়ারি) সকালে মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম হাওলাদার (৫৩) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত শহিদুল উপজেলার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে এবং পিরোজপুর জেলার নামাজপুর সাকিনা হামিদ দাখিল মাদরাসার শিক্ষক।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার দাসখালী গ্রামের জনৈক সুধা রানী মজুমদার তার পার্শ্ববর্তী আলমগীর হাওলাদারের সুপারি বাগানে বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ওই বাগান থেকে শিক্ষক শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি কিভাবে এবং কারা ঘটিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি। তবে, শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর