সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই চাচা ভাতিজা নিহত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কের পৌর এলাকার বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড় বাড়িয়া গ্রামের মোজ্জামেল হকের ছেলে সাইদুল ইসলাম (২০) ও খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)।

নিহত আকাশ আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সকাল ৭ টার দিকে সাইদুল ও আকাশ বড়বাড়ীয়া গ্রামের নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে দিগপাইত যাচ্ছিল। পথিমধ্যে বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছলে সরিষাবাড়ী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি বাস মটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফায়ার সার্ভিসের টিম লিডার লিয়াকত আলী জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমি, ফায়ারম্যান শামিম ও শরীফ সহ একটি টিম
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো ফজলুল করীম বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস
ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করেছে। বাসটিকে এখনো আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো
হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর