আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
নিষেধাজ্ঞায় থাকার কারণে সবাই ভেবেছিল সাকিবকে ছাড়ায় খেলতে হবে বাংলাদেশ দলকে। কিন্তু করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজ স্বস্থিত হয়। যার ফলে অনেক বড় দলের বিপক্ষে খেলা হয়নি টাইগারদের।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আর এই সিরিজেই দেখা যাবে সাকিবকে। সাকিব দলে ফেরাতে স্বস্তির নিশ্বাস ফেলছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তিনি বলেন, দীর্ঘদিন পর আমরা সবাই এবার একসাথে হয়েছি। সবাই মাঠে নামার অপেক্ষায় আছে। বিশেষ করে সাকিব ভাই দলে ফিরেছেন। তিনি হয়তো এক বছর খেলার বাইরে ছিল তবে করোনার কারণে আমাদেরও বেশি খেলা হয়নি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল।
বার্তাবাজার/এস.জি