অস্ট্রেলিয়ায় একের পর এক ক্রিকেটারের ইনজুরিতে বাজে হাল ভারতের। এখন পর্যন্ত ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ৬ তারকা ক্রিকেটার। ইনজুরির কারণে তৃতীয় টেস্টে খেলা তিন ক্রিকেটার চতুর্থ টেস্টে খেলতে পারবেন না।
ইনজুরির কারণে চতুর্থ টেস্টে খেলা হচ্ছে না হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহর। এমন অবস্থায় সেরা একাদশ সাজাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
এমন পরিস্থিতিতে দলের প্রয়োজনে এগিয়ে আসতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। দলের প্রয়োজনে ব্রিসবেন টেস্টে খেলতে প্রস্তুত আছেন বলেই জানিয়ে দিয়েছেন তিনি।
বিষয়টি রসিকতার ছলেই বলেছেন শেবাগ। টুইটারে এক টুইট বার্তায় শেবাগ লিখেন, এত ক্রিকেটার ইনজুরিতে। যদি একাদশ সাজানো না যায় তাহলে আমি অস্ট্রেলিয়া যেতে প্রস্তুত আছি। কোয়ারেন্টাইনের বিষয়টি দেখা যাবে।
উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি সিরিজের শেষ টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। তিন ম্যাচ শেষে ১-১ সমতায় থাকা এই সিরিজের শেষ ম্যাচের ওপর ট্রফির ভাগ্য নির্ভর করছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তারকা ক্রিকেটারদের পাচ্ছে না ভারত।
বার্তাবাজার/এস.জি