বেনাপোলে ইয়াবা,ফেনসিডিল ও মদসহ আটক ৭

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২২বোতল ফেনসিডিল,৬ বোতল বাংলা মদ সহ সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(১২ জানুয়ারি) দিনভর বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ভারতীয় মাদক সহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক আসামীরা হলেন, রঘুনাথপুর গ্রামের রিয়াজুল ইসলাম(৪০), বোয়ালিয়া গ্রামের জাকির হোসেন(৩৫),কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের জাহিদ হাসান(৩০), বাহাদুরপুর গ্রামের হযরত আলী(২৬),পালবাড়ি গ্রামের মশিউর রহমান(৩৫), কাশিয়ানী থানার পারকরফা গ্রামের মিল্টন রহমান(৩০) ও কোতয়ালী থানার বানিয়াবহু পশ্চিমপাড়া এলাকার শাহিন হোসেন(৩৪)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বার্তা বাজার কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন এলাকায় (এসআই) রোকনুজ্জামান,(এসআই) মোস্তাফিজুর রহমান,(এএসআই) মাসুম পারভেজ,(এএসআই) আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও বাংলা মদ সহ সাতজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো বলেন, আটক আসামীদেরকে মাদক আইনে মামলা দিয়ে (বুধবার ১৩ ডিসেম্বর) যশোর আদালতে পাঠানো

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর