পিকে হালদারের বান্ধবীকে গ্রেফতার করেছে দুদক

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুর্নীতির দায়ে দেশ পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধবী অবান্তিকা বড়ালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার (১৩ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে।

শুক্রবার (৮ জানুয়ারি) বাংলাদেশের পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। বাংলাদেশ পু‌লি‌শের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে ইন্টারপোল এ রেড নোটিশ জারি করা হয়।

এ রেড নোটিশ ইন্টার‌পো‌লের কে‌ন্দ্রিয় ও‌য়েবসাই‌টে প্রকা‌শের পাশাপা‌শি সারা‌বি‌শ্বে ইন্টার‌পো‌লের বিভিন্ন শাখায়ও পাঠানো হ‌য়ে‌ছে। এটি আগামী ৫ বছ‌রের জন্য জারি থাক‌বে। ত‌বে প্র‌য়োজ‌নে এ নোটিশের মেয়াদ বাড়ানো হবে বলে জানা যায়।

উক্ত নোটিশে দেশ পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দায়ের করা দুর্নীতি দমন আইন, ২০০৪ এর ২১(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর