রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬৭

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২হাজার ৭’শ ৫৪ পিস ইয়াবা, ২৫৩ গ্রাম ২০৪ পুরিয়া হেরোইন, ২৯ কেজি গাঁজা, ৬ বোতল ২ লিটার বিদেশী মদ, ২০৭ বোতল ফেন্সিডিল ও ১১২ ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর