দেশজুড়ে সব শহীদ মিনার পরিষ্কার করবে শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারা দেশের শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা করার কর্মসূচি হাতে নিয়েছে ।

শিল্পকলা একাডেমির এমন উদ্যেগে সাহায্য করছে পিপলস থিয়েটার। গৃহীত এই কর্মসূচির আওতায় রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আর্টক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

শিশু-কিশোরদের মধ্যে স্বাধীনতা ও ভাষা আন্দোলনের গুরত্ব ও তাৎপর্য বুঝাতে এমন উদ্যোগ নিয়েছে বলে জানান শিল্পকলা একাডেমি।

এ কর্মসূচি বাস্তবায়নের প্রতি জেলার শিল্পকলার একাডেমির সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর