রাশিয়ায় একটি অ্যাপার্টমেন্টে আগুনে শিশুসহ ৮ জনের মৃত্যু

রাশিয়ার ইয়েকাটারিনবার্গের একটি অ্যাপার্টমেন্ট অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রাশিয়ার তদন্ত কমিটি। আগুন লাগার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় ওই অ্যাপার্টমেন্টের ব্লক থেকে প্রায় ৯০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে রয়েছে ৯ শিশু।অগ্নিকারণ্ডের ঘটনা জানতে মামলা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর