চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়,মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরের ডবলমুরিং থানার পাঠানটুলির মগপুকুর পাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে আজগর আলী বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়। একই ঘটনায় মাহবুব নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৮টার দিকে পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের গণসংযোগের সময় এমন ঘটনা ঘটে।

উভয়পক্ষই পিস্তল ব্যবহার করে। এতে গুলিবিদ্ধ হন আজগর আলী বাবুল ও মাহবুব। প্রাথমিকভাবে জানা গেছে দুজনই বাহাদুরের সমর্থক ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন বলেন, গুলিবিদ্ধ দুজনকে চমেক হাসপাতালে নেয়া হয়েছিল। এরমধ্যে আজগর ও মাহবুবকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজগর মৃত্যু বরণ করেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর