ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রথম বাংলাদেশ ও ভারতের পুলিশ প্রধানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনায় উভয় পক্ষের দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের মোকাবেলায় দু’দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের ব্যাপারে একমত হন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দু’দেশের পুলিশ প্রধানদের মধ্যে এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেন পুলিশ প্রধানরা।
তদের আয়োজিত বৈঠকে জাল নোট চোরাচালান, আন্তঃসীমান্ত সন্ত্রাস, অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার এই সকল দিকসহ দু’দেশের পলাতক সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে উভয় দেশ কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনায় উভয় পক্ষই বিদ্রোহীদের বিরুদ্ধে একে অপরের চলমান পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একে অপরকে সহযোগিতা করার বিষয়ও উল্লেখ করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম