মেয়াদ বাড়লো আরইবির চেয়ারম্যানের

আরো এক বছর স্বপদে থাকছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তার চুক্তির মেয়াদ আরো ১ বছর বাড়িয়ে একটি আদেশ জারি করে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মঈন উদ্দিন ২০১৮ সালের ১০ জানুয়ারি আরইবির চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর