করোনায় প্রাণ গেলো আরও ১৫ হাজার ৭১১ জনের

প্রাণাঘাতি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর থেকে সারা বিশ্ব বেসামাল হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা বর্তমান করোনা ভাইরাস আগের ভাইরাস হতে ৩ গুণ বেশি শক্তিশালী।

একদিনে বিশ্বব্যাপী করোনার তাণ্ডবে প্রাণ গেছে আরও ১৫ হাজার ৭১১ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৩৫৩ জন।

করোনা ভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ২০ লাখ ৬ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ৩০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ৬২৯ জন।

এ ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জনের।

আক্রান্তে ২য় ও মৃত্যুতে ৩য় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৮১৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন।

আক্রান্তে ৩য় এবং মৃত্যুতে ২য় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮১ লাখ ৯৫ হাজার ৬৩৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৭২৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়ে এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ করোনা ভাইরাস।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর