গাজীপুরের কাপাসিয়ায় ৬ মাস বয়সী এক শিশুকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগ ওঠেছে তারই এক প্রতিবেশীর শামসুন্নাহারের (৪০) নামে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী শিশু আফিয়া আক্তার মিমের মা বাদী হয়ে তার নামে মামলা দায়ের করে।
গত শুক্রবার (৮ জানুয়ারি) উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামে এই ঘটনা ঘটে। সামসুন্নাহার একই গ্রামের মঞ্জরুল সরকারের স্ত্রী। ভুক্তভোগী শিশু মিম একই গ্রামের ইমরানের হোসেনের মেয়ে।
এ বিষয়ে ভুক্তভোগীর চাচা আরমান জানান, গত শুক্রবার মিমকে মায়ের কোল থেকে নিয়ে যায় প্রতিবেশী সামসুন্নাহার। কিছুক্ষন পর শিশু মীমের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তার কান ও গোপনাঙ্গ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। গোপনাঙ্গ পুড়ে গেছে মারাত্মকভাবে।
এরপর তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় হলে সেখানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। বর্তমানে শিশুটি বারডেম হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, দুপুরের পর অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির গায়ে যে পদার্থ দেওয়া হয়েছে, তা এসিড কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর তা বলা যাবে।
বার্তাবাজার/এসজে