রাজধানীর শ্যামলীতে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে শ্যামলি ওভারব্রিজের কাছে এই দূর্ঘটনা ঘটে। তবে নহত যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।
শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, শ্যামলি ওভারব্রিজের কাছে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক এসে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও দু’টি রিকশাকে আঘাত করে। এতে অনেকেই আহত হয়েছেন। তবে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক হলেও হেলপারকে আটক করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে ট্রাফিক পুলিশ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার/এসজে