রাজধানীর দক্ষিনখান থানাধীন জয়নাল মার্কেটের সামনে থেকে মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানি ৫ টার দিকে ২ হাজার ৫৬৫ পিছ ইয়াবাসহ মোঃ মিলন (৩৫) নামে একজনকে আটক করেছে দক্ষিণখান থানা পুলিশ।
দক্ষিনখান থানার এস.আই ফয়সাল রহমান, এএসআই সাইদুর রহমান ও এএসআই জোবায়েদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ জয়নাল মার্কেট এর সামনের পাকা রাস্তায় তল্লাশী করার সময় তাকে ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি শিকদার মো: শামীম হোসেন বলেন- অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের উর্ধ্বেকেউ নয়। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। একে একে মাদকমুক্ত সুন্দর দক্ষিনখান থানা উপহার দিতে পারবো। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
বার্তাবাজার/এসজে