দীর্ঘদন পর সংসদের অধিবেশনে সরাসরি উপস্থিত থাকার অনুমতি পেয়েছেন দেশের গণমাধ্যম কর্মীরা। করোনার কারণে এর আগের বেশ কয়েকটি অধিবেশনে উপস্থিত না থকতে পারলেও আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য অধিবেশনে তারা প্রবেশাধিকার পাবে।
জানা গেছেন, আগামী অধিবেশনের প্রথম দিনে সাংবাদিকসহ সীমিত সংখ্যক অতিথি প্রবেশ করতে পারবে। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওই দিনটাতেই কেবল সাংবাদিকরা প্রবেশ করতে পারবে।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) তারিক মাহমুদ জানান, বছরের প্রথম ও সংসদের শীতকালীন ওই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ভাষণ দিবেন। ঐদিনের জন্যই সাংবাদিকরা প্রবেশ করতে পারবে।
করোনা পরীক্ষার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সংসদে প্রবেশের আগে একজন সাংবাদিকের করোনা নেগেটিভ কিনা তা নিশ্চিত হতে হবে। এজন্য আগামী ১৫ জানুয়ারি সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। করোনা নেগেটিভদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বার্তাবাজার/এসজে