কেরানীগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ঢাকার কেরানীগঞ্জে কয়েকটি উন্নয়নমূলক ও সামাজিক কাজের পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম। মঙ্গলবার (১২ জানুয়ারি) আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সকাল ১০টায় আগানগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

পরে স্থানীয় আমবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুজিব বর্ষের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পথ শিশুদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ বিতরন এবং শিক্ষক ও অভিভাবকদের সাথে মত বিনিময় করেন।

এসময় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সাথে এসময় অন্যান্যের মধ্যে সহকারী পরিচালক এলজিইডি (ঢাকা) সানিয়া আক্তার,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার অমিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, সহকারি কমিশনার (ভুমি) সানজিনা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.ইসমাইল ও প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে বেলা ১১ টায় জিনজিরা কালাচান প্লাজার সামনে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নি কান্ড বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সদের সহায়তায় এক অগ্নিনির্বাপণ মহড়া পরিদর্শণ করেন। এরপর দুপুর সাড়ে বারোটায় জিনজিরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবা কল সেন্টার উদ্বোধন করেন।

এর আগে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের সাথে মতবিনিময় করেন। এসময় কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ তার সাথে উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর