রাজধানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর তুরাগ থানাধীন আহালিয়ায় এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তুরাগথানা পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) গভীর রাতে তুরাগ থানার এস আই মো. রুবেল শেখ ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. জামাল হোসেন (৪৫) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত জামাল হোসেন ওই এলাকার জমির আলীর ছেলে। তার কাছে ৪০০ পিস ইয়াবাসহ মাদক সংশ্লিষ্ট বিভিন্ সামগ্রী উদ্ধার করা হয়।

তুরাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. রুবেল শেখ বার্তা বাজার কে জানান, তুরাগের আহালিয়া এলাকার একটি খালি প্লটের সামনে অভিযান চালিয়ে ৪০০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করি। আটককৃতমাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি স্বীকার করেন সে তুরাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেআসছে।

উপরোক্ত বিষয়ে তুরাগ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর